
আমাদের চিকিৎসা পরিকল্পনা ও কেস ম্যানেজমেন্ট
ফেরা মাদকাসক্তি চিকিৎসা ও মানসিক পরিচর্যা কেন্দ্র সাক্ষ্যভিত্তিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে। যেহেতু সকল মাদকাসক্ত রোগীর অসুস্থতার মাত্রা ও বিস্তার এক নয়, তাই প্রতিটি রোগীর নিজস্ব প্রয়োজন চিহ্নিত করে আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি ও অনুসরণ করা হয়।

একটি বিষয় নির্বাচন করুন
বিস্তারিত দেখতে বিষয়গুলোর যেকোনো একটি বেছে নিন
চিকিৎসার ধাপ ও সময়কাল

প্রথম ২০ দিননির্বিষকরণ বা ডিটক্সিকেশন
ভর্তি হওয়ার পর প্রথম ২০ দিন অভিজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে মাদক প্রত্যাহারজনিত উপসর্গ উপশমের জন্য চিকিৎসা দেওয়া হয়, যা নির্বিষকরণ বা ডিটক্সিকেশন বলা হয়। এ সময় রোগীকে শারীরিক ও মানসিকভাবে বিশ্রামের উপযোগী পরিবেশে রাখা হয় এবং প্রয়োজন সাপেক্ষে জরুরি স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসকের পরামর্শে হাসপাতালে বা ক্লিনিকে পাঠানো হয়।

১ মাস পরপরিবারের সংযুক্তি ও কাউন্সেলিং
ভর্তির ১ মাস পর থেকে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা সেন্টারে এসে রোগীর সাথে দেখা করতে ও খোঁজখবর নিতে পারবেন। পারিবারিক ভাঙন ও সম্পর্কের জটিলতা কাটাতে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে পারিবারিক সভার পাশাপাশি ব্যক্তিগত, দাম্পত্য ও পারিবারিক কাউন্সেলিং করা হয়, যা পরিবারে স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে।

২য় মাসের পরবর্তী সময়পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সুস্থ জীবনযাপন
স্বল্পমেয়াদী চিকিৎসায় রিল্যাপ্স বা পুনঃআসক্তির ঝুঁকি বেশি থাকে বলে আমাদের চিকিৎসার মেয়াদ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যক্তির অসুস্থতার মাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদী নির্ধারিত হয়ে থাকে। এ সময়ে শরীর ও মনের বিকাশে পর্যাপ্ত বিনোদন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মানসিক সক্ষমতা বৃদ্ধি, রিল্যাপ্স প্রিভেনশন, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট, অ্যাসার্টিভ কমিউনিকেশন, ডিজাইন ব্যালান্সড প্রবলেম সলভিং ইত্যাদি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করার প্রশিক্ষণ দেয়া হয়।

আফটার কেয়ার এবং ফলো আপফলোআপ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণমেয়াদী চিকিৎসার পর রিল্যাপ্স প্রতিরোধে নিয়মিত ফলো আপ এবং সেন্টারের বিভিন্ন অনুষ্ঠানে তথা গ্রাজুয়েশন সেরেমনি, ক্লিন বার্থ ডে, জাতীয় দিবস ইত্যাদিতে যোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
চিকিৎসা সংশ্লিষ্ট সাধারণ প্রশ্নোত্তর

যেহেতু গবেষণায় দেখা গেছে স্বল্পমেয়াদী চিকিৎসায় পুনঃআসক্তির ঝুঁকি অনেক বেশি থাকে, সেহেতু রোগীর চিকিৎসার মেয়াদ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যক্তির অসুস্থতার মাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদী নির্ধারিত হয়ে থাকে।

ভর্তি বিষয়ক তথ্য ও নিয়মাবলী
সর্বজনীন ভর্তি
সকল ধর্মের, পেশার, সামাজিক অবস্থানের, শিক্ষাগত যোগ্যতার মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণের জন্য ভর্তি হতে পারবেন। তবে ঝুঁকি এড়ানোর স্বার্থে পঞ্চাশোর্ধ্ব এবং অনূর্ধ্ব পনেরো বছর বয়সী রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের ভিত্তিতে ভর্তি গ্রহণ করা হয়।
আনুষঙ্গিক চিকিৎসা ব্যয়
যদি রোগীর কোনো সহঘটমান রোগ সনাক্ত হয় কিংবা রোগী আসক্তিজনিত অসুস্থতা ভিন্ন অন্য কোনো শারীরিক বা মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেসব রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ব্যয় অভিভাবককে বহন করতে হবে।
সীমাবদ্ধতা
অন্য রোগীদের প্রতি অসম্মান প্রদর্শন করলে বা চিকিৎসাকালীন সময়ে শৃঙ্খলা বিঘ্ন ঘটলে রোগীর চিকিৎসা এবং পরিবর্তনের স্বার্থে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিশেষ ক্ষেত্রে রেফারেল করা হয়।
আবাসিক চিকিৎসা এবং পরবর্তী

নিয়মিত ফলোআপ
আবাসিক চিকিৎসার পর আপনার প্রতিদিনের সুস্থ জীবনে ফিরে যাবার ক্ষেত্রে অগ্রগতি, পরিবর্তিত প্রয়োজন এবং সমস্যা মোকাবিলার জন্য আমাদের সুদক্ষ পরামর্শক দলের সাথে কথা বলুন।

দলগত সহায়তা
সুস্থতাকে উৎসাহিত করার জন্য নারকোটিক্স এনোনিমাস, ফ্যামিলি এনোনিমাস এবং অন্যান্য আত্মসহায়তামূলক দলের সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়।

পারিবারিক কাউন্সেলিং:
ব্যক্তির সুস্থতার ক্ষেত্রে পারিবারিক ভূমিকা গুরুত্বপূর্ণ বিধায় রোগী এবং তার পরিবারের মধ্যে আন্তঃব্যক্তিক ইতিবাচক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় পারিবারিক কাউন্সেলিং প্রদান করা হয়।
ফেরায় ভর্তির প্রক্রিয়া
ভর্তির বিষয়ে কথা বলতে প্রথমে ফেরায় ফোন করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দলের কাছ থেকে মূল্যায়ন, চিকিৎসার খরচ ও পরিবারের সাক্ষাতের নিয়ম জেনে নিন।
প্রাথমিক যোগাযোগ
হট লাইনে কল করুন কিংবা লাইভ চ্যাটে যোগ দিন
অসুস্থতা নিরূপণ এবং সেবার জন্য আলোচনা করুন
জিজ্ঞেস করুন কি ধরনের নিরূপণ প্রয়োজন এবং কেন আবাসিক চিকিৎসা এ ধরনের রোগের জন্য প্রয়োজনীয়।
থাকার মেয়াদ, খরচ ও সাক্ষাতের নিয়ম
প্রাথমিকভাবে কতদিন থাকতে হবে, চিকিৎসার খরচে কী অন্তর্ভুক্ত এবং পরিবার কখন দেখা করতে পারবে, তা ভর্তির আগে নিশ্চিত করুন।
ফোনে যোগাযোগের সময়সীমা
প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১১টা পর্যন্ত
যোগাযোগ করুন
প্রাথমিক আলোচনার পর চিকিৎসা ও ভর্তির তথ্যসমূহ বুঝে নিতে সরাসরি আমাদেরকে ফোন করুন।


